News71.com
 Bangladesh
 25 Mar 16, 03:34 AM
 745           
 0
 25 Mar 16, 03:34 AM

সিরাজগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ওসি ক্লোজ ।।

সিরাজগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ওসি ক্লোজ ।।

নিউজ ডেস্কঃ দায়িত্ব অবহেলা এবং কর্ম এলাকার বাইরে গিয়ে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের যানবাহনে চাঁদাবাজির অভিযোগ উত্থাপিত হওয়ার মাসখানেক পর কাজিপুর থানার ওসি মিজানুর রহমান খান মিজানকে প্রত্যাহার করা হয়েছে। সদর সার্কেল এএসপি ফারুক আহম্মেদ বলেন, পুলিশ সুপারের নির্দেশে বুধবার রাতে প্রত্যাহার হওয়ার পর ওই ওসি পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত হয়েছে। পরিদর্শক (তদন্ত) ওয়াহেদুজ্জামান সাময়িকভাবে কাজিপুর থানার ওসি হিসাবে দায়িত্বে রয়েছেন। ওসি মিজানকে বিশেষ কারনে প্রত্যাহার করা হয়েছে বলে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ বলেছেন।

প্রসঙ্গত, কর্ম এলাকার বাইরে গিয়ে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সীমান্ত এলাকায় মোটর সাইকেল আটকে রেখে চাঁদাবাজির অভিযোগে বিক্ষুব্ধ জনতা ১৮ই ফেব্রুয়ারী সন্ধ্যায় কাজিপুর থানার ওসি মিজানুর রহমান খান মিজানকে অবরুদ্ধ করে রাখে। ঘন্টাখানেক আটকে থাকার পর স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের সহায়তায় অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হন ওসি। ওই সময় কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ও স্থানীয় হোমিও চিকিৎসক ডাঃ ফরিদুল ইসলাম মিডিয়াকর্মীদের কাছে ওসির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। এ ঘটনায় ২০শে ফেব্রুয়ারী সংবাদটি সর্বত্র ছড়িয়ে যাওয়ার পর সদর সার্কেল এএসপি ফারুক আহম্মেদকে বিষয়টির তদন্ত দেয়া হয়। সম্প্রতি তিনি বিষয়টি পরিদর্শন পূর্বক ঘটনার তদন্ত করার পর ওসি মিজানকে প্রত্যাহার করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন