News71.com
 Bangladesh
 23 Jan 17, 06:09 PM
 296           
 0
 23 Jan 17, 06:09 PM

মন্ত্রী ওবায়দুল কাদের ও নুরুল ইসলাম নাহিদকে কটুক্তির অভিযোগে ৫৭ ধারায় মামলা।।

মন্ত্রী ওবায়দুল কাদের ও নুরুল ইসলাম নাহিদকে কটুক্তির অভিযোগে ৫৭ ধারায় মামলা।।

 

নিউজ ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তির অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় আদালতে একটি মামলা দায়ের করা হয় । আজ চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মোহাম্মদ নোমানের আদালতে এক আওয়ামী লীগ নেতা এ মামলা দায়ের করেন বলে জানান আইনজীবী অ্যাডভোকেট একেএম আজহারুল ইসলাম ।

তিনি বলেন, মামলার বাদি হাজী মো. ইকবাল বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। হাজী মোহাম্মদ আলী নামে একজন ফেসবুক ব্যবহারকারী উক্ত দুই মন্ত্রীকে নিয়ে কটুক্তি করা হয় । এতে ৫৭ ধারায় অভিযোগ তাকে আসামি করা হয়। তিনি বলেন, আদালতে মামলাটি গ্রহণ করে কোতোয়ালী থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন