News71.com
 Bangladesh
 23 Jan 17, 10:33 PM
 317           
 0
 23 Jan 17, 10:33 PM

সাতক্ষীরায় ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

সাতক্ষীরায় ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্কঃ সাতক্ষীরায় ট্রাকচাপায় একজন সাইকেলচালক নিহত হয়েছেন। জেলার যশোর সড়কের ঝাউডাঙ্গা বাজারে আজ সোমবার বেলা ১১টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইকেলচালকের নাম রাম চন্দ্র মণ্ডল। তিনি সদর উপজেলার বারইবাসা গ্রামের বাসিন্দা ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, যশোর সড়ক দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন রামচন্দ্র। এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে আঘাত পেয়ে সড়কের ওপর পড়ে যান তিনি। এ সময় ট্রাকটি তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। ওসি আরো জানান, পুলিশ ট্রাকটি আটক করতে পারেনি। এ ছাড়া রামচন্দ্রের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন