News71.com
 Bangladesh
 23 Jan 17, 10:36 PM
 278           
 0
 23 Jan 17, 10:36 PM

আওয়ামীলীগ যা অর্জন করেছে, বিএনপি তা পারবে না : হানিফ

আওয়ামীলীগ যা অর্জন করেছে, বিএনপি তা পারবে না : হানিফ

নিউজ ডেস্কঃ বিএনপির শাসনামলের সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেছেন, দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ অর্জনই হচ্ছে বিএনপির শাসনামলের বড় অর্জন। আওয়ামী লীগ সরকার যা অর্জন করেছে, বিএনপির তা করার ক্ষমতা নেই। আজ সোমবার সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হানিফ এ কথা বলেন।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, বিএনপি প্রায়ই বলে থাকে, আওয়ামী লীগের কোনো অর্জন নেই। কিন্তু আওয়ামী লীগ যে অর্জন করেছে, তা বিএনপির করার ক্ষমতা নেই। বিদ্যুৎ, শিক্ষা, খাদ্যঘাটতি পূরণসহ বিশ্বের বুকে বাংলাদেশকে একটি মডেল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। বিএনপি দুর্নীতি আর জঙ্গি তৈরি করে যে অর্জন করেছে, তা অবশ্য আওয়ামী লীগের নেই।

পলাশ উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান ইকবালের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী বীরপ্রতীক নজরুল ইসলাম হিরু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল, পলাশের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, ফজলুল হক আতিক প্রমুখ। সম্মেলনে পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেনকে সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক কোষাধ্যক্ষ আল মুজাহিদ হোসেন তুষারকে সাধারণ সম্পাদক করে উপজেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন