News71.com
 Bangladesh
 23 Jan 17, 10:39 PM
 279           
 0
 23 Jan 17, 10:39 PM

গোপালগন্জ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি বাড়ানোর প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ।।

গোপালগন্জ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি বাড়ানোর প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ।।

 

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ভর্তি ফি কমানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ সোমবার দুপুর ২টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে ক্লাস বর্জন করে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা ।

শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষের ভর্তি ফি ৭ হাজার ১০০ টাকা ধার্য করা হয়। যা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে প্রায় দ্বিগুণ। এই শিক্ষাবর্ষে ১ হাজার ৪০০ শিক্ষার্থী রয়েছে। ভর্তি ফি কমানোর দাবিতে গত কয়েকদিন ধরে শিক্ষার্থীরা ক্লাস বর্জন, বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করে আসছে। শিক্ষার্থীদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন