News71.com
 Bangladesh
 23 Jan 17, 10:46 PM
 312           
 0
 23 Jan 17, 10:46 PM

নাটোরে চোলাই মদ পানে ২ জনের মৃত্যু

নাটোরে চোলাই মদ পানে ২ জনের মৃত্যু

নিউজ ডেস্কঃ নাটোরে চোলাই মদ খেয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার জেরে মদ বিক্রেতা বিশ্বজিতকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার রাতে বড়াইগ্রাম উপজেলার জোনাইল বাজার থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গত বুধবার ওই গ্রামের বাসিন্দা দিলীপ গোমেজ তার দুই জামাতা উজ্জল কস্তা ও ক্যানটেন কোরাইয়াকে নিয়ে মদ পান করেন। এরপর তিনজনই অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হলে, শুক্রবার উজ্জল কস্তা মারা যান। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে মারা যান দিলীপ গোমেজও। গুরুতর অসুস্থ অবস্থায় ক্যানটেন কোরাইয়াকে রাজধানীর ইসলামিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আজ দিলীপ গোমেজের ভাই বাদী হয়ে মামলা করলে মদ বিক্রেতা বিশ্বজিতকে আচক করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন