News71.com
 Bangladesh
 24 Jan 17, 01:13 PM
 295           
 0
 24 Jan 17, 01:13 PM

সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্যকে হত্যার হুমকি, যুবলীগ কর্মী আটক ।।

সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্যকে হত্যার হুমকি, যুবলীগ কর্মী আটক ।।

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নাকে ফেইসবুকে কটুক্তি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আহসান হাবীব জুয়েল (৩০) নামে এক যুবলীগ কর্মীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল সোমবার রাতে সদর উপজেলার বহুলী ইউনিয়নের ধীতপুর কানু এলাকায় এ ঘটনাটি ঘটে। আটক আহসান হাবীব জুয়েল ওই গ্রামের আবুল হোসেনের ছেলে ।

এঘটনায় রাতেই ছাত্রলীগ নেতা কাইয়ুম আহমেদ পান্না বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন। পান্না জানান, আহসান হাবীব জুয়েল বহুলী ইউনিয়ন ছাত্রলীগ নামে ফেসবুক আইডি থেকে সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্নাকে কটুক্তি ও তাকে প্রাণনাশের হুমকি দেয়। বিষয়টি জানাজানি হলে বহুলী ইউনিয়ন ছাত্রলীগ নেতা লিটনসহ কয়েকজন তাকে আটকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, এ ঘটনায় সদর থানা ছাত্রলীগ নেতা কাইয়ুম আহম্মেদ পান্না বাদী হয়ে আইসিটি আইনে মামলা দায়ের করেছেন। আটক জুয়েলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন