News71.com
 Bangladesh
 24 Jan 17, 01:18 PM
 300           
 0
 24 Jan 17, 01:18 PM

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় ফেনসিডিলের চালান জব্দ ।।

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় ফেনসিডিলের চালান জব্দ ।।

নিউজ ডেস্ক : যশোরের বেনাপোল সীমান্তের দৌলতপুর মাঠ থেকে ৩০৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত থেকে পাচার করে আনা এ ফেনসিডিল জব্দ করা হলেও কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি । গতকাল সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ফেনসিডিলের এ চালানটি জব্দ করে। বিজিবি’র দৌলতপুর ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুস সামাদ জানান, রাতে মাদক পাচারকারীরা সীমান্ত পথে ভারত থেকে মাদকের চালান নিয়ে এপারে আসছে-এমন খবর পেয়ে সীমান্তে জনবল বৃদ্ধি করে বিজিবি ।

গভীররাতে মাদক পাচারকারীরা বস্তা মাথায় নিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করে। এসময় বিজিবি তাদের ধাওয়া করলে তারা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া বস্তা উদ্ধার করে তাতে ৩০৫ বোতল ফেনসিডিল পাওয়া যায় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন