News71.com
 Bangladesh
 25 Mar 16, 06:34 AM
 803           
 0
 25 Mar 16, 06:34 AM

দেশে খুব শিঘ্রই ই-পাসপোর্ট সেবা চালু হতে যাচ্ছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ।।

দেশে খুব শিঘ্রই ই-পাসপোর্ট সেবা চালু হতে যাচ্ছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ।।

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে শিগগিরই ই-পাসপোর্ট সেবা চালু হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন শেষে  স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ব্যাপারে বিশেজ্ঞরা প্রকল্প তৈরি করছেন। ই-পাসপোর্ট বহনকারীদের ইমিগ্রেশনে খুবই সহজ হবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য ছানোয়ার হোসেন ও মাহফুজুর রহমান, আনোয়ারুল আবেদীন খান, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ এবং পাসপোর্ট অফিসের উর্দ্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট গ্রহনের দিন দু-একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে পরিস্থিতি স্বাভাবিক ছিল। সুষ্ঠ ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, স্থানীয় নির্বাচনে সব সময় কিছুটা হলেও অনাকাংক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। আগামী দফায় ইউপি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্মীয় উগ্রপন্থী সংগঠন হেযবুত তাওহীদের কার্যকলাপ গোয়েন্দা নজরদারীর মধ্যে রয়েছে। সম্প্রতি নোয়াখালীতে গ্রামবাসীর সাথে হেযবুত তাওহীদের যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল তা আইনশৃংখলা বাহিনী ধৈর্যের সাথে মোকাবেলা করেন। এরপর বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী টাঙ্গাইল পৌর উদ্যানে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন