
নিউজ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সকল বাধা-বিপত্তি অতিক্রম করে সফলভাবে এগিয়ে যাচ্ছে দেশ। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হয়েছে। বিশ্ববাসী বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে। আজ মঙ্গলবার ঢাকার বকশী বজারে নবকুমার ইনস্টিটিউট ও ড. শহীদুল্লাহ কলেজ আয়োজিত উনসত্তরের গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন ।
নবকুমার ইনস্টিটিউট ও ড. শহীদুল্লাহ কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে নবকুমার ইনস্টিটিউট ও ড. শহীদুল্লাহ কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হালিম বক্তব্য রাখেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সুজলা-সুফলা সোনার বাংলা বাস্তবায়নের কাজ করছেন তারই সুযোগ্যা কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। সকল বাধা-বিপত্তি অতিক্রম করে সফলভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ।