News71.com
 Bangladesh
 24 Jan 17, 11:59 PM
 288           
 0
 24 Jan 17, 11:59 PM

বেসরকারি হজ্ব প্রাক নিবন্ধ আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে

বেসরকারি হজ্ব প্রাক নিবন্ধ আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে

 

নিউজ ডেস্কঃ বেসরকারি ব্যবস্থাপনায় হজ্বের প্রাক নিবন্ধন শুরু হচ্ছে ৮ই ফেব্রুয়ারি। ইতিপুর্বে গত ১৫ই জানুয়ারি সরকারি ব্যবস্থাপনায় হজ্বের প্রাক নিবন্ধন শুরু হয়েছে। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছর সরকারি ব্যবস্থাপনায় মোট ৪ হাজার ৯৫৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ৯০০ জন পবিত্র হজ্ব পালন করেন ।

বেসরকারি ব্যবস্থাপনায় হজ্বে যেতে গত বছর মোট ৪০ হাজার ৯৪ জন প্রাক নিবন্ধন করলেও কোটা পূরণ হয়ে যাওয়ায় বাকিরা যেতে পারেননি। ফলে এবার হজ্বে যাওয়ার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন। প্রাক নিবন্ধন থেকে শুরু করে হজ্ব পালন পর্যন্ত সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ধরনের সুব্যবস্থা নিশ্চিত করবে। হজ্বে গত বছর পর্যন্ত এ ও বি দুই ক্যাটাগরির সরকারি প্যাকেজ থাকলেও এ বছর একটি প্যাকেজ ঘোষণার চিন্তাভাবনা করছে ধর্ম মন্ত্রণালয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন