News71.com
 Bangladesh
 25 Jan 17, 12:00 AM
 299           
 0
 25 Jan 17, 12:00 AM

রাজশাহীতে বিশেষ অভিযানে দুই জামায়াত-শিবিরকর্মীসহ গ্রেফতার ৪৩ ।।

রাজশাহীতে বিশেষ অভিযানে দুই জামায়াত-শিবিরকর্মীসহ গ্রেফতার ৪৩ ।।

 

নিউজ ডেস্কঃ রাজশাহী নগরীতে বিশেষ অভিযানে দুই জামায়াত-শিবিরকর্মীসহ ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন ইউনিট। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয় ।

 

গ্রেফতারকৃত জামায়াত-শিবিরের কর্মীরা হলো, শামিম আহমেদ ও শরিফ উদ্দিন। রাতে নগরীর মতিহার থানা পুলিশ তাদের গ্রেফতার করে। অভিযানে গ্রেফতার হয়েছেন ওয়ারেন্টভুক্ত ১৬ আসামি। এছাড়া ৫জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য মামলায় ২০ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ৫১ পিচ ইয়াবা, ২০৫ গ্রাম গাঁজা, দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয় ।

 

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বিশেষ ওই অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ১১জন, রাজপাড়া থানা ১৯ জন, মতিহার থানা সাতজন, শাহ-মখদুম থানা ৩জন এবং নগর ডিবি ৩ জনকে গ্রেফতার করে। দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন