News71.com
 Bangladesh
 25 Jan 17, 12:01 AM
 284           
 0
 25 Jan 17, 12:01 AM

আগামী ডিসেম্বরের মধ্যে সকলের জন্য স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ সম্পন্ন হবে ।। আইনমন্ত্রী

আগামী ডিসেম্বরের মধ্যে সকলের জন্য স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ সম্পন্ন হবে ।। আইনমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ আগমী ডিসেম্বরের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বিগত বছরের ২ই অক্টোবর থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ চলমান রয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পরিচয়পত্র বিতরণ শেষ হবে বলে আশা করা যায়। এই সময়ের মধ্যে ৯ কোটি ভোটার পর্যায়ক্রমে তাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাবেন ।

সংসদের শীতকালীন অধিবেশনে আজ এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) লিখিত প্রশ্নের জবাবে আইন মন্ত্রী এ তথ্য জানান। এর আগে বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।আইনমন্ত্রী বলেন, প্রথমে ঢাকা মহানগরীর ৮টি থানা নির্বাচন অফিস যথা রমনা, উত্তরা, ক্যান্টনমেন্ট, ধানমন্ডি, গুলশান, লালবাগ, সবুজবাগ ও কোতায়ায়ী এলাকাসহ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় পর্যায়ক্রমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হচ্ছে ।

দ্বিতীয় পর্যায়ে দেশের অন্যান্য সিটি করপোরেশন এলাকায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। তৃতীয় পর্যায়ে ৬৪ জেলার সদর উপজেলাসমুহে এবং চতুর্থ পর্যায়ে সদর উপজেলা ব্যতীত অবশিষ্ট সকল উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করার পরিকল্পনা রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন