News71.com
 Bangladesh
 25 Jan 17, 12:05 AM
 320           
 0
 25 Jan 17, 12:05 AM

চীনের জন্য পৃথক অর্থনৈতিক অঞ্চল হচ্ছে চট্টগ্রামে ।। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী

চীনের জন্য পৃথক অর্থনৈতিক অঞ্চল হচ্ছে চট্টগ্রামে ।। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী

নিউজ ডেস্কঃ চীনের জন্য চট্টগ্রামে পৃথক অর্থনৈতিক অঞ্চল হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। নিজাম উদ্দিন হাজারীর (ফেনী-২) এক প্রশ্নের জবাবে আজ মঙ্গলবার সংসদ অধিবেশনে তিনি বলেন, চট্টগ্রাম জেলার আনোয়া উপজেলার ৭৮৩.১১৯ একর জমিতে চীনের বিনিয়োগকারীদের জন্য পৃথক অর্থনৈতিক অঞ্চল চাইনিজ ইকোনমিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল জোন(সিইআইজেড) স্থাপন করা হচ্ছে ।

মতিয়া চৌধুরী বলেন, চীনের বিনিয়োগকারীদের জন্য সিইআইজেড স্থাপনের জন্য চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে চীন সরকার মনোনীত করেছে। ওই কোম্পানির সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে । তিনি জানান, প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের জন্য বরাদ্দকৃত জমির মধ্যে ২৯০ দশমিক ৮৭৫  একর জমি বেজার অনুকূলে ও ব্যক্তিমালিকানাধীন ৪৯২ দশমিক ২৪৪ একর জমি অধিগ্রহণের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে। বর্তমানের ওই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় ২টি সংযোগ সড়ক নির্মাণের কাজ চলছে। ২০১৮ সালের মধ্যে প্রকল্প সমাপ্ত হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন