News71.com
 Bangladesh
 25 Jan 17, 11:25 AM
 260           
 0
 25 Jan 17, 11:25 AM

ভারতের মধ্যপ্রদেশে মৌমাছির কামড়ে এক পুলিশ সদস্যের মৃত্যু ।।

ভারতের মধ্যপ্রদেশে মৌমাছির কামড়ে এক পুলিশ সদস্যের মৃত্যু ।।

 

নিউজ ডেস্কঃ মৌমাছির কামড়ে মধ্যপ্রদেশে মৃত্যু হল ৪৫ বছর বয়সি এক পুলিশ সদস্যের। গতকাল মঙ্গলবার ধর জেলায় এ ঘটনাটি ঘটে। এদিন হেড কনস্টেবল মহেন্দ্র সিং পাওয়ার একটি মিছিলের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তাঁকে বারওয়ানি জেলা থেকে ডেকে পাঠানো হয়েছিল ।

গান্দওয়ানি এলাকা দিয়ে যাওয়ার সময় গাছের থেকে মৌচাক ভেঙে পড়ে। এরপরই মৌমাছির কামড়ে আহত হন মহেন্দ্র। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার সময়েই মারা যান। মৃত কর্মীর পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দেয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন