
নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার গভীর রাতে বেলকুচি থানাধীন রানধুনীবাড়ী নদী সংলগ্ন রানধুনীবাড়ী গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- নজরুল ইসলাম ডাকাত (৩৫), নুরুল ইসলাম (৫২) ও মোঃ আব্দুর রাজ্জাক (৪৫) ।
গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২টি পাইপগান, ৩ রাউন্ড পিস্তলের গুলি, ৪ রাউন্ড পাইপগানের গুলি ও একটি বড় ছুরি ও ৩টি মোবাইল সেট উদ্ধার করেন। র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার আশপাশ এলাকায় খুন, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, চুরিসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে ।