News71.com
 Bangladesh
 25 Mar 16, 07:09 AM
 641           
 0
 25 Mar 16, 07:09 AM

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে ২৬ মণ জাটকা জব্দ,আটক দু’জন ।।

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে ২৬ মণ জাটকা জব্দ,আটক দু’জন ।।

নিউজ ডেস্কঃ চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় যাত্রীবাহী লঞ্চ থেকে প্রায় ১ হাজার ৫০ কেজি জাটকাসহ দুই জনকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা।

গত বৃহস্পতিবার রাতে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি টিপু-৪ ও এমভি মর্নিং সান লঞ্চে তল্লাশি চালিয়ে জাটকাসহ তাদের আটক করা হয়।

আজ বিকালে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মুহাম্মদ সাদিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক দু’জনকে এক বছর করে কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- মফিজ (২৬) ও বিল্লাল হোসেন (২৭)।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন অফিস কর্তৃপক্ষ বলেন, বৃহস্পতিবার রাতে কোস্টগার্ড টহল সদস্যরা মেঘনা নদীর মোহনায় দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি টিপু-৪ ও এমভি মর্নিং সান লঞ্চে তল্লাশি চালায়। এ সময় দুই লঞ্চ থেকে ১ হাজার ৫০ কেজি জাটকা জব্দ করা হয় । এ ঘটনায় মফিজ ও বিল্লাল নামের দু'জনকে আটক করা হয় ।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ বলেন, জব্দ করা জাটকা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিকালে এতিমখানা ও গরীবদের মধ্যে বিতরণ করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন