News71.com
 Bangladesh
 25 Jan 17, 02:36 PM
 234           
 0
 25 Jan 17, 02:36 PM

নির্বাচন কমিশন গঠনের জন্য ৬ সদস্যের সার্চ কমিটি করতে রাষ্ট্রপতির চিঠি ।।

নির্বাচন কমিশন গঠনের জন্য ৬ সদস্যের সার্চ কমিটি করতে রাষ্ট্রপতির চিঠি ।।

 

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন গঠনের জন্য ৬ সদস্যের সার্চ কমিটি তৈরি করার জন্য চিঠি প্রেরণ করেছেন রাষ্ট্রপতি। মন্ত্রী পরিষদ রাষ্ট্রপতির কার্যালয় থেকে আসা এ বিষয়ক একটি চিঠি পর্যালোচনা শেষে প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয় । রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ৬ সদস্যের সার্চ কমিটি গঠন সংক্রান্ত চিঠি আজ মন্ত্রীপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, রাষ্ট্রপতির কার্যালয় থেকে চিঠিটি এসেছে। সার্চ কমিটি গঠনে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর আমরা আদেশ জারি করব ।

এই সার্চ কমিটি যাদের নাম প্রস্তাব করবে, তাদের মধ্যে থেকে একজনকে পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার এবং আরো ৫ জনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন