News71.com
 Bangladesh
 25 Jan 17, 02:44 PM
 257           
 0
 25 Jan 17, 02:44 PM

রাজধানীর জিগাতলায় একটি ভবনে আগুন

রাজধানীর জিগাতলায় একটি ভবনে আগুন

নিউজ ডেস্কঃ রাজধানীর জিগাতলায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড ঘটে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিগাতলার ১৫/জি ভবনটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আলিমুজ্জামান জানান, সন্ধ্যায় ওই পাঁচতলা ভবনে আগুন লাগে। পরে রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানাতে পারেননি তিনি।

ওসি মীর আলিমুজ্জামান আরো জানান, ওই ভবনের নিচতলায় একটি গুদাম ছিল, যেখানে আগুন লেগেছিল। আর ভবনের দ্বিতীয় তলায় সোনালী ব্যাংকের একটি শাখা ও তৃতীয় তলায় বেশ কিছু ইলেকট্রনিকের দোকান ছিল। তবে কী কারণে আগুন লেগেছিল, তা এখনো জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন