News71.com
 Bangladesh
 25 Jan 17, 05:54 PM
 241           
 0
 25 Jan 17, 05:54 PM

বাংলাদেশে সম্প্রচারিত তিন ভারতীয় টিভি চ্যানেল বন্ধের বিষয়ে রায় আগামী ২৯ জানুয়ারি ।।

বাংলাদেশে সম্প্রচারিত তিন ভারতীয় টিভি চ্যানেল বন্ধের বিষয়ে রায় আগামী ২৯ জানুয়ারি ।।

 

নিউজ ডেস্কঃ ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলার বাংলাদেশে সম্প্রচার বন্ধে জারিকৃত রুলের উপর চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। আগামী ২৯শে জানুয়ারি এ বিষয়ে রায় ঘোষণা করবে হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করে দেন ।

সুপ্রিমকোর্টের আইনজীবী শাহীন আরা লাইলি চ্যানেলগুলো বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন। রিটের উপর রুল জারি করে হাইকোর্ট। রুলে ৩ টিভি চ্যানেল বন্ধের কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চাওয়া হয়। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল মোহাতার হোসেন সাজু এবং রিটকারির পক্ষে এডভোকেট এখলাস উদ্দিন ভুইয়া এবং ৩ টিভি চ্যানেলের পক্ষে আবদুল মতিন খসরু শুনানি করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন