News71.com
 Bangladesh
 25 Jan 17, 05:55 PM
 266           
 0
 25 Jan 17, 05:55 PM

ছাত্রলীগকে মাদকবিরোধী জনমত গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ।।

ছাত্রলীগকে মাদকবিরোধী জনমত গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ।।

নিউজ ডেস্কঃ ছাত্রলীগকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনমত গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন ।

প্রধানমন্ত্রী বলেন, মাদক শারীরিক ও মানসিকের পাশাপাশি ভবিষ্যৎও ধ্বংস করে দেয়। সুতরাং অকালে যেনো কেউ ঝরে না পড়ে সেদিকে অবশ্যই নজর দিতে হবে। নেতা হিসেবে এটা তোমাদের দায়িত্ব। জঙ্গিবাদের বিষয়ে তিনি বলেন, এটি কেবল বাংলাদেশ নয় বিশ্বব্যাপী এ সমস্যা দেখা দিচ্ছে।  শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি দেখতে চাই না। কারণ অতীতে এগুলো অনেক ক্ষতি করেছে। বছরের পর বছর সেশন জট তৈরি হয়েছে ।

শেখ হাসিনা বলেন, নিজ নিজ এলাকার উন্নয়নে কাজ করার পাশাপাশি আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণকে জানাতে হবে। ভবিষ্যতে রাজনীতির নেতৃত্বে আসতে হলে দেশের স্বার্থে কাজ করতে হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন