
নিউজ ডেস্কঃ রাজশাহী নগরীতে বিশেষ অভিযানে দুই জামায়াত-শিবিরকর্মীসহ ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন ইউনিট। আজ বুধবার দুপুরের দিকে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় ।
গ্রেফতার জামায়াত-শিবিরকর্মী হলেন, ইলিয়াস আলী (৪৫) ও হাসিবুল আলম (২৮)। রাতে নগরীর গুড়িপাড়া এলাকা থেকে রাজপাড়া থানা পুলিশ তাদের গ্রেফতার করে। এ ছাড়া অভিযানে গ্রেফতার হয়েছেন, ওয়ারেন্টভুক্ত ১৬ আসামি। অন্যান্য মামলায় ২৬ জন গ্রেফতার করা হয়। অভিযানে ৬ গ্রাম হেরোইন এবং ৩ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয় ৩ মাদক ব্যবসায়ীকে ।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশেষ অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ১৮ জন, রাজপাড়া থানা ১৩ জন, মতিহার থানা ১৩ জন, শাহমখদুম থানা একজন এবং নগর ডিবি দুইজনকে গ্রেফতার করে। দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে ।