News71.com
 Bangladesh
 25 Jan 17, 07:22 PM
 284           
 0
 25 Jan 17, 07:22 PM

সরকার ঘোষিত সার্চ কমিটি দেখে হতাশ, ক্ষুব্ধ বিএনপি

সরকার ঘোষিত সার্চ কমিটি দেখে হতাশ, ক্ষুব্ধ বিএনপি

 

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি ছয় সদস্যের যে সার্চ কমিটি গঠন করে দিয়েছেন তাতে বিএনপি ‘শুধু হতাশ হয়নি, ক্ষুব্ধও হয়েছে’। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগের পছন্দের লোক দিয়ে সার্চ কমিটি গঠন করে জাতিকে আবার হতাশা ও অনিশ্চয়তার দিয়ে ঢেলে দেওয়া হয়েছে।’ আজ বুধবার দুপুরেই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, ছয় সদস্যের সার্চ কমিটি করা হয়েছে। এ বিষয়ে বঙ্গভবন থেকে একটি চিঠি পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে।

আপিল বিভাগের একজন বিচারপতিকে চেয়ারম্যান করে ছয় সদস্যের সার্চ কমিটির নাম বঙ্গভবন থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।  সার্চ কমিটির অন্য সদস্যদের মধ্যে সরকারি কর্মকমিশনের (পিএসসি) ড. মোহাম্মদ সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিরীন আকতার, মহা হিসাব নিরীক্ষক মাসুদ আহমেদ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও হাইকোর্টের একজন বিচারপতি। বিকেলে রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, ‘পিএসসির চেয়ারম্যান, মহাহিসাব নিরীক্ষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এরা সবাই আওয়ামী লীগের সময়ে নিয়োগ পাওয়া।’

ইসি গঠনের ব্যাপারে বিএনপিই প্রথম রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে প্রস্তাব দিয়েছিল। শুরু থেকেই দলটির নেতারা রাষ্ট্রপতি নিরপেক্ষ ও সবার জন্য গ্রহণীয় পদক্ষেপ নেবেন এ ব্যাপারে আশাবাদী ছিলেন। আজ সার্চ কমিটি গঠনের পর মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতির কাছে রাজনৈতিক দলগুলোর অনেক আশা ছিল। রাজনৈতিক দলগুলো আশা করেছিল, রাষ্ট্রপতি ভালো ও নিরপেক্ষ সার্চ কমিটি দেবেন। বিএনপিও সেটাই আশা করেছিল।’ এই সার্চ কমিটি সেই আশা নষ্ট করে দিয়েছে। আমরা শুধু হতাশ হইনি, ক্ষুব্ধও’, যোগ করেন ফখরুল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন