News71.com
 Bangladesh
 25 Jan 17, 10:11 PM
 248           
 0
 25 Jan 17, 10:11 PM

বিএনপি নেত্রীর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে লন্ডনে দোয়া মাহফিল ।।

বিএনপি নেত্রীর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে লন্ডনে দোয়া মাহফিল ।।

 

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র ছোট ভাই আরাফাত রহমান কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে লন্ডনে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ।

এতে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন। মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্যও দোয়া প্রার্থনা করেন তারেক রহমান। ব্রিকলেইন জামে মসজিদের ঈমাম হাফিজ মতিউল হকের পরিচালনায় দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ।

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, হুমায়ুন কবির, সহ-আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, এম লুত্ফুর রহমান, অধ্যাপক ফরিদ আহমেদ, মোঃ গোলাম রব্বানী আহমেদ সোহেল, গোলাম রব্বানী, মুজিবুর রহমান মুজিব, তৈমুস আলী, সাবেক ছাত্রনেতা নসরুল্লাহ খান জোনায়েদ,শহিদুল ইসলাম মামুন, কামাল উদ্দিন, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, নাসিম আহমেদ চৌধুরী, শামসুর রহমান মাহতাব প্রমুখ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন