News71.com
 Bangladesh
 25 Jan 17, 10:13 PM
 260           
 0
 25 Jan 17, 10:13 PM

সাতক্ষীরার শ্যামনগরে তিনটি অস্ত্র-তিন রাউন্ড গুলিসহ আটক ১ ।।

সাতক্ষীরার শ্যামনগরে তিনটি অস্ত্র-তিন রাউন্ড গুলিসহ আটক ১ ।।

 

নিউজ ডেস্কঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ৩টি অস্ত্র ও ৩ রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক মো. মহসীন আলী কালিগঞ্জ উপজেলার রহমতপুর গ্রামের শওকাত আলীর ছেলে। আজ বুধবার দুপুরে উপজেলার চুনার ব্রিজ সংলগ্ন এলাকায় (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এ অভিযান চালায় ।

র্যাব জানায়, উপজেলার চুনার ব্রিজ সংলগ্ন এলাকায় কিছু সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৩টি দেশীয় তৈরী পাইপগান ও ৩ রাউন্ড গুলিসহ মহসীনকে আটক করা হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন