News71.com
 Bangladesh
 25 Jan 17, 10:14 PM
 250           
 0
 25 Jan 17, 10:14 PM

বাংলাদেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হবার কোনো ইচ্ছে নেই ।। অর্থমন্ত্রী মুহিত

বাংলাদেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হবার কোনো ইচ্ছে নেই ।। অর্থমন্ত্রী মুহিত

নিউজ ডেস্কঃ অদূর ভবিষ্যতে দেশের কোনো অর্থমন্ত্রীর প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হবার সম্ভাবনা দেখছেন না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ নিয়ে নিজেরও কোনো ইচ্ছে নেই বলে জানিয়েছেন তিনি। আজ বুধবার ৮৪তম জন্মদিনে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন ।

অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হয়, প্রতিবেশী দেশে (ভারত) অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী অনেক ক্ষেত্রে রাষ্ট্রপতিও হন, সেক্ষেত্রে  বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর এমন সম্ভাবনা আছে কী না। জবাবে অর্থমন্ত্রী বলেন, না আমি কোনো সম্ভাবনা দেখছি না। আর তারও কোনো প্রয়োজনও আছে বলে মনে হয় না। অর্থমন্ত্রীকে আবার প্রশ্ন করা হয়-তার নিজের কোনো ইচ্ছে আছে কী না-এ দুই পদে অধিষ্ঠিত হবার ।

জবাবে তিনি বলেন, না আমার কোনো ইচ্ছে-টিচ্ছে নেই। এখান থেকেই চলে যেতে চাই। আগে কী কখনো এই ইচ্ছে ছিল-এ প্রশ্নের জবাবে বর্ষীয়ান এ অর্থমন্ত্রী বলেন, ওয়েল অ্যামবিশন হয়তো থাকতে পারে, কিন্তু এখন আর তা নেই। আগামীতে দেশের মানুষ অর্থমন্ত্রী হিসেবে আপনাকে কেন মনে রাখবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুটি কারণে তাকে হয়তো মানুষ মনে রাখবে। এর একটি হচ্ছে-তার সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধারবাহিকভাবে ৬ ভাগের উপরে ছিল।  দ্বিতীয়টি হচ্ছে-তিনি বাজেটকে বড় করতে সক্ষম হয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন