News71.com
 Bangladesh
 26 Jan 17, 02:49 PM
 282           
 0
 26 Jan 17, 02:49 PM

মুন্সিগঞ্জ সদর উপজেলায় ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ ।। গ্রেফতার ২

মুন্সিগঞ্জ সদর উপজেলায় ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ ।। গ্রেফতার ২

নিউজ ডেস্কঃ মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার ২টি প্রতিষ্ঠান থেকে ২০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেছে র্যাব-১১। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আজ বুধবার বিকেল ৪টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুজ্জামানের নেতৃত্বে র্যাব-১১ সিপিসি-১ গোপন সংবাদের ভিত্তিতে এসব নিষিদ্ধ কারেন্ট জব্দ করে ।

র্যাব-১১ প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মুন্সিগঞ্জ জেলার সদরের সুধাচর এলাকার গুডলাক টুইস্টিং ফিসিং নেট ইন্ড্রাস্ট্রিজে অভিযান চালিয়ে ৮ লাখ মিটার এবং সাগর ফিসিং নেট ইন্ড্রাস্ট্রিজ থেকে ১২ লাখ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয় ।

এ সময় মো. মোশারফ হোসেন (৩৫) ও মো. সাগর (২৫) নামের দুইজনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্র্রেটের মাধ্যমে দুইজনকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উদ্ধারকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন