News71.com
 Bangladesh
 26 Jan 17, 02:53 PM
 277           
 0
 26 Jan 17, 02:53 PM

তেল গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎবন্দর রক্ষা জাতীয় কমিটির হরতালের কাঁদানে গ্যাস নিক্ষেপ ।।

তেল গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎবন্দর রক্ষা জাতীয় কমিটির হরতালের কাঁদানে গ্যাস নিক্ষেপ ।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর শাহবাগ এলাকায় তেল গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎবন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতালের পিকেটিং চলাকালে এর সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। পুলিশ হরতাল সমর্থককারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। তাদের দিকে জলকামান দিয়ে পানিও বর্ষণ করা হয়েছে ।

রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবনবিনাশী সব চুক্তি বাতিল ও বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে ৭ দফা দাবিতে ডাকা হরতালের সমর্থনে বিক্ষোভকারীদের ওপর ভোর থেকেই পুলিশ চড়াও হয়েছে। হরতালের পক্ষে মিছিল করার চেষ্টা করা হলে পুলিশ তা বানচাল করে দেয়। উল্লেখ্য, তেল গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎবন্দর রক্ষা জাতীয় কমিটি আজ ঢাকা মহানগরীতে অর্ধদিবস হরতাল (৬টা-২টা) আহ্বান করে। এর পাশাপাশি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচিও দেয়া হয়েছে সংগঠনটির পক্ষ থেকে ।

জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ গতকাল বুধবার এক বিবৃতিতে বলেন, সুন্দরবনবিনাশী রামপাল কয়লা প্রকল্প বাতিলসহ বিদ্যুৎ ও গ্যাস সমস্যা সমাধানের জন্য ৭ দফা বাস্তবায়নে ৭ বছর ধরে আমরা লংমার্চ, প্রতিবাদ-বিক্ষোভ, মহাসমাবেশসহ নানা কর্মসূচি পালন করে আসছি। কিন্তু সরকার এই প্রকল্প বাতিল না করে উল্টো সুন্দরবনের জন্য ক্ষতিকর নানা তৎপরতা চালাচ্ছে। তাই বাধ্য হয়ে হরতাল পালনের কর্মসূচি দেয়া হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন