News71.com
 Bangladesh
 26 Jan 17, 06:42 PM
 235           
 0
 26 Jan 17, 06:42 PM

বাংলাদেশে বিএনপি-জামায়াতের রাজনীতি জন্ডিসে আক্রান্ত হয়েছে ।। নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান

বাংলাদেশে বিএনপি-জামায়াতের রাজনীতি জন্ডিসে আক্রান্ত হয়েছে ।। নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান

নিউজ ডেস্কঃ সার্চ কমিটি সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্যের প্রতিক্রিয়ায় নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, ভালো জিনিস তারা দেখতে পাচ্ছেন না। আসলে আমাদের দেশের বিএনপি-জামায়াতের রাজনীতি জন্ডিসে আক্রান্ত হয়ে গেছে। এর ফলে তারা এদেশের ভালো দেখেন না, সরকারেরও ভালো দেখেন না, মানুষদেরও ভালো দেখেন না । মন্ত্রী শাহজাহান খান আজ আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০১৭’ উপলক্ষে কুমিল্লায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট আয়োজিত ‘তথ্য উপাত্তের পর্যালোচনা, কার্যকর সীমান্ত’ ব্যবস্থাপনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কুমিল্লা টাউনহল মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিএনপি-জামায়াতের উদ্দেশ্যে নৌ-পরিবহন মন্ত্রী বলেন, ২০ দল যেভাবে দেশে সন্ত্রাস ও ফ্যাসাদ সৃষ্টি করেছিল তাদের কর্মকাণ্ড আল্লাহ তায়ালা সফল করতে দেননি, তারা ব্যর্থ হয়েছে, তারা ঘরে বসে গেছে ।

কুজোর সাধ হয় চিত হয়ে শোবার। কিন্তু তারা চিত হয়ে শুতে পারে না। বিএনপি-জামায়াত যতই চেষ্টা করুক, তারা কিন্তু রাজনীতিতে কুজো হয়ে গেছে। তারা আন্দোলন আন্দোলন করতে পারবেন, বাংলার মানুষ তাদের কথায় আর আন্দোলনে মাঠে নামবে না। সেমিনারে বক্তব্য রাখেন বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ এর চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোঃ ফিরোজ শাহ আলম, কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল গাজী মো: আহসানুজ্জামান। সেমিনারে সভাপতিত্ব করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর কমিশনার অব কাষ্টমস মোঃ মাহবুবুজ্জামান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন