
নিউজ ডেস্কঃ আজ বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর ২০১৭ সালের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। বর্তমান কমিটির মোট সদস্য সংখ্যা ১০১। সংগঠনের বর্তমান সভাপতি মো. আছাদুজ্জামান মিয়া বিপিএম(বার), পিপিএম, কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন । আর এবারই সাধারন প্রথম সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিআইজি পদ মর্যাদার বাংলাদেশ সিভিল সার্ভিস ( পুলিশ ) ১৫ ব্যাচের চৌকস কর্মকর্তা নবগঠিত বিশেষায়িত কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বিপিএম(বার) পিপিএম(বার) অতিরিক্ত পুলিশ কমিশনার। এর আগে এই পদটিতে পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের বসানো হত ।
নবগঠিত কমিটির সহ-সভাপতি হলেন ৫ জন । সর্বজনাব ইকবাল বাহার পিপিএম কমিশনার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ চট্টগ্রাম, মাহবুব হোসেন বিপিএম পিপিএম ডিআইজি (রাজনৈতিক/ছাত্র-শ্রম) স্পেশাল ব্রাঞ্চ ঢাকা, জনাব মোঃ দিদার আহম্মদ অতিরিক্ত পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা, জনাব মোঃ আতিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম ডিআইজি (হাইওয়ে) বাংলাদেশ পুলিশ ও জনাব কৃষ্ণ পদ রায় বিপিএম পিপিএম যুগ্ম -পুলিশ কমিশনার (ক্রাইম) ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা ।
কোষাধক্ষ পদে জনাব মোঃ আমিনুল ইসলাম বিপিএম জয়েন্ট কমিশনার (কাউন্টার টেরোরিজম) ডিএমপি ঢাকা। সহ-কোষাধ্যক্ষ জনাব মোঃ আক্তার হোসেন বিপিএম স্টাফ অফিসার টু আইজিপি পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা। যুগ্ম সম্পাদক ৫ জন হলেন- জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম উপ-পুলিশ কমিশনার কাউন্টার টেরোরিজম ডিএমপি ঢাকা, জনাব মোঃ রিফাত রহমান শামীম উপ-পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা, জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি দক্ষিণ) ডিএমপি, জনাব মোঃ ওয়াহিদুল ইসলাম পিপিএম অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(তেজগাঁও) ডিএমপি ও জনাব মোঃ আসাদুজ্জামান পিপিএম অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিবি পূর্ব ডিএমপি ঢাকা ।
সাংগঠনিক সম্পাদক জনাব গোলাম মোস্তফা রাসেল পিপিএম অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি পশ্চিম) ডিএমপি ঢাকা। সহ-সাংগঠনিক সম্পাদক জনাব খোরশেদ আলম অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক পূর্ব ইনসিটু) ডিএমপি ঢাকা। দপ্তর সম্পাদক জনাব মোঃ সাইফুর রহমান পিপিএম অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মতিঝিল জোন) ডিএমপি ঢাকা। সহ-দপ্তর সম্পাদক জনাব হাসান আরাফাত বিপিএম অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ ইনসিটু) ডিএমপি ঢাকা। আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ অতিরিক্ত ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। সহ-আইন বিষয়ক সম্পাদক জনাব মোঃ মাহফুজুর রহমান আল মামুন পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা ।
প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব শ্যামল কুমার মুখার্জী উপ-পুলিশ কমিশনার (অর্থ) ডিএমপি-ঢাকা। সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মোঃ কামরুল ইসলাম অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা। স্বাস্থ্য ও কল্যাণ সম্পাদক জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (নারায়ণগঞ্জ)। সহ-স্বাস্থ্য ও কল্যাণ সম্পাদক জনাব জনাব সৈয়দ মামুন মোস্তফা সহকারী পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা। জনসংযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক জনাব সাইফুল ইসলাম, পিপিএম অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম) ডিএমপি ঢাকা। সহ-জনসংযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক জনাব জুয়েল রানা পিপিএম অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা পূর্ব, ইনসিটু) ডিএমপি ঢাকা ।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জনাব মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম) ডিএমপি ঢাকা। সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জনাব মাহমুদ নাসের জনি সহকারী পুলিশ কমিশনার (ডিবি) ডিএমপি ঢাকা। মহিলা বিষয়ক সম্পাদক জনাব আসমা সিদ্দিকা মিলি, অতিঃ উপ-পুলিশ কমিশনার (উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশন) ডিএমপি ঢাকা। সহ-মহিলা বিষয়ক সম্পাদক জনাব নিশাত রহমান মিথুন সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) ডিএমপি ঢাকা ।