News71.com
 Bangladesh
 27 Jan 17, 11:28 AM
 235           
 0
 27 Jan 17, 11:28 AM

রাজশাহী-চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসে অভিযান ।। বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করায় ৩৯০ জনের জরিমানা

রাজশাহী-চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসে অভিযান ।। বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করায় ৩৯০ জনের জরিমানা

 

নিউজ ডেস্কঃ বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৩৯০ যাত্রীর কাছ থেকে অন্তত ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন পাকশী রেলওয়ে বিভাগীয় কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী-চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেসে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পাকশী রেলওয়ে বিভাগের ম্যানেজার অসীম কুমার তালুকদার ।

এ সময় তার সঙ্গে ছিলেন পরিবহন কর্মকর্তা শওকত জামিল মহসী ও প্রকৌশলী-২ আসাদুল হক। অভিযানের সময় বিনা টিকিটে ভ্রমণকারী ৩৯০ জন যাত্রীর কাছ থেকে ভাড়া ও জরিমানা বাবদ ৪৪ হাজার ৯০০ টাকা আদায় করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন