News71.com
 Bangladesh
 27 Jan 17, 11:45 AM
 226           
 0
 27 Jan 17, 11:45 AM

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরনার্থী পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় আসছে জাতিসংঘ কমিশন ।।

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরনার্থী পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় আসছে জাতিসংঘ কমিশন ।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখতে বাংলাদেশে আসছেন জাতিসংঘের একটি কমিশনের প্রতিনিধি দল। এছাড়া জাতিসংঘের মানবাধিকার বিষয়ক স্পেশাল পোর্টিয়ার ইয়াংহি লিও বাংলাদেশ সফর করবেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে । মিয়ানমার থেকে বাংলাদেশে নতুন করে পালিয়ে আসা রোহিঙ্গা ও পূর্ব থেকেই বাংলাদেশে অবস্থিত প্রায় সাড়ে ৩ লাখ রোহিঙ্গার সার্বিক অবস্থা দেখতে কমিশনের প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। জানা যায়, মিয়ানমারের রাখাইন প্রদেশের রোহিঙ্গাসহ সব মানুষের কল্যাণের জন্য গত সেপ্টেম্বরে গঠিত হয় জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন ৬ সদস্যের কমিশন ।

প্রতিনিধি দলে রয়েছেন মিয়ানমারের নাগরিক উইন ম্রা ও আই লুইন এবং লেবানিজ নাগরিক ঘাসান সালামে। এই প্রতিনিধি দল আগামীকাল শনিবার দিবাগত রাতে ঢাকা আসবেন। ২৯ ও ৩০শে জানুয়ারি কক্সবাজার পরিদর্শনের পর ৩১শে জানুয়ারি তারা ঢাকায় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। কমিশন চলতি বছরের দ্বিতীয়ার্ধে তাদের রিপোর্ট প্রকাশ করবেন বলে কথা রয়েছে। রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক যেকোনো প্রতিনিধি দলকে বাংলাদেশ স্বাগত জানাবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন