News71.com
 Bangladesh
 27 Jan 17, 02:21 PM
 255           
 0
 27 Jan 17, 02:21 PM

নোয়াখালীর দাঁদপুর থেকে ৩৪ রাউন্ড গুলি ও ৫০টি বোমা উদ্ধার ।। আটক ৩

নোয়াখালীর দাঁদপুর থেকে ৩৪ রাউন্ড গুলি ও ৫০টি বোমা উদ্ধার ।। আটক ৩

 

নিউজ ডেস্কঃ সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অপরাধে নোয়াখালীর সদর উপজেলার দাঁদপুর থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে জেলার সিনিয়র সহকারি পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরীরর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাদের আটক করে। এসময় একটি এলজি, ৩৪ রাউন্ড গুলি ও ৫০টি হাতবোমা উদ্ধার করা হয় ।

আটক হওয়া ব্যক্তিরা হলেন বারাহীপুর গ্রামের শাহ আলমের ছেলে মাইন উদ্দিন লাতু (২৫), পূর্ব বারাহীপুর গ্রামের মনির হোসেনের ছেলে বাবর (২৮) ও দাঁদপুর গ্রামের হানিফের ছেলে রুবেল (২২)। জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ভূইয়া জানান, রাত ২টার দিকে সিনিয়র সহকারি পুলিশ সুপারের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে অস্ত্র, গুলি ও হাতবোমা উদ্ধার করা হয়। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন