News71.com
 Bangladesh
 27 Jan 17, 02:49 PM
 235           
 0
 27 Jan 17, 02:49 PM

গাইবান্ধায় বিভিন্নস্থান থেকে জামায়াতের ৪ কর্মীসহ গ্রেফতার ৫১ ।।

গাইবান্ধায় বিভিন্নস্থান থেকে জামায়াতের ৪ কর্মীসহ গ্রেফতার ৫১ ।।

নিউজ ডেস্কঃ গাইবান্ধা জেলার বিভিন্নস্থান থেকে জামায়াতের ৪ কর্মীসহ ৫১ জনকে গ্রেফতার করছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ।

জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আসাদুজ্জামান আসাদ জানান, পুলিশের বিশেষ অভিযানে সুন্দরগঞ্জ থানায় জামায়াতের ৪জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য থানায় গ্রেফতারি পরোয়ানা, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক মামলায় আরও ৪৭ জন গ্রেফতার হন। থানা হাজতে জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন