News71.com
 Bangladesh
 27 Jan 17, 06:44 PM
 214           
 0
 27 Jan 17, 06:44 PM

কলকাতায় বাংলাদেশ উপ দূতাবাসে অনলাইন ভিসা চালু ।। বাংলাদেশ ডেপুটি হাই কমিশন

কলকাতায় বাংলাদেশ উপ দূতাবাসে অনলাইন ভিসা চালু ।। বাংলাদেশ ডেপুটি হাই কমিশন

নিউজ ডেস্কঃ কলকাতায় বাংলাদেশ উপ দূতাবাসে অনলাইন ভিসা চালু করছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন। ফলে আজ শুক্রবার থেকে আর হাতে লেখা ভিসার কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। এখন থেকে অনলাইনে কলকাতা উপ দূতাবাসে ভিসার আবেদন করা যাবে। বাংলাদেশ ডেপুটি হাই কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে ।

কমিশনের ওয়েবসাইটে (bdhc-kolkata.org অথবা visa.gov.bd) গিয়ে সহজেই আবেদন করা যাবে। অনলাইন পূরণকৃত ফরম প্রিন্ট করে দুই কপি সম্প্রতি তোলা ছবি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, ভিসা সংশ্লিষ্ট কাগজপত্র সংযুক্ত করে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে জমা দিতে হবে। এছাড়া অন্য প্রয়োজনীয় তথ্যের জন্য আবেদনকারী সরাসরি ডেপুটি হাই কমিশন দফতরে যোগাযোগ করতে পারবেন বলেও কমিশন সূত্রে জানা গেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন