News71.com
 Bangladesh
 27 Jan 17, 06:46 PM
 227           
 0
 27 Jan 17, 06:46 PM

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারতীয় রুপিসহ এক বাংলাদেশি আটক ।।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারতীয় রুপিসহ এক বাংলাদেশি আটক ।।

নিউজ ডেস্কঃ সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর এলাকা থেকে ৭০ হাজার ভারতীয় রুপিসহ এক বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়। আটক বাংলাদেশির নাম আনারুল ইসলাম। তিনি সদর উপজেলার ভোমরা ইউনিয়নের মোহর আলীর ছেলে ।

বিজিবির ভোমরা বিওপি কমান্ডার হুমায়ুন কবীর জানান, বিপুল পরিমাণ ভারতীয় রুপিসহ এক ব্যক্তি ভোমরা স্থল বন্দর দিয়ে ভারতে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে স্থল বন্দর বাজার এলাকায় টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালায়। এ সময় সেখান থেকে আনারুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এরপর তার দেহে তল্লাশি চালিয়ে ৭০ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লে: কর্নেল আরমান হোসেন এ ঘটনাটি নিশ্চিত করেছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন