News71.com
 Bangladesh
 27 Jan 17, 06:51 PM
 240           
 0
 27 Jan 17, 06:51 PM

যারা সার্চ কমিটি নিয়ে সমালোচনা করছেন তারা আগে ইতিহাস জানুন ।। আইনমন্ত্রী আনিসুল হক

যারা সার্চ কমিটি নিয়ে সমালোচনা করছেন তারা আগে ইতিহাস জানুন ।। আইনমন্ত্রী আনিসুল হক

 

নিউজ ডেস্কঃ আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাড. আনিসুল হক বলেছেন, যারা সার্চ কমিটি নিয়ে সমালোচনা করছেন তাদের অতীতের ইতিহাস জানা দরকার। সমালোচকরা ইয়াজউদ্দিন সাহেবের মতো লোকদের দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছিলেন। দলীয়করণের অভ্যাস তাদের আছে, আমাদের নেই ।

আগামীকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সার্চ কমিটি নিয়ে বিএনপির করা সমালোচনার প্রেক্ষিতে মন্ত্রী বলেন, উনারা (বিএনপি) যদি সার্চ কমিটির লোকদের সম্বন্ধে আরো খোঁজ নেন, তাহলে দেখা যাবে তারা অত্যন্ত শিক্ষিত, তারা নিরপেক্ষতার সঙ্গে কাজ করে জনগণের আস্থা অর্জন করেছেন ।

মন্ত্রী আরও বলেন, সার্চ কমিটি নিরপেক্ষতার সঙ্গে কাজ করবেন- রাষ্ট্রপতির এ বিশ্বাস আছে বলেই তাদের এ দায়িত্ব দিয়েছেন। এর আগে কসবা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কাউন্সিলে দেয়া প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বস্তুনিষ্ঠ সংবাদ ও জনগণের উন্নয়নে সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান ।

কসবা প্রেসক্লাবের সভাপতি সোলেমান খানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মিজানুর রহমান, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম, কসবা পৌরসভার মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সাংবাদিক পীযূষ কান্তি আচার্য প্রমুখ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন