News71.com
 Bangladesh
 27 Jan 17, 06:55 PM
 237           
 0
 27 Jan 17, 06:55 PM

টঙ্গীর ইজতেমা ময়দানে টিনের চাল ধসে অর্ধ শতাধিক মুসল্লি আহত ।।

টঙ্গীর ইজতেমা ময়দানে টিনের চাল ধসে অর্ধ শতাধিক মুসল্লি আহত ।।

নিউজ ডেস্কঃ টঙ্গীর ইজতেমা ময়দানে একটি একচালা টিনের ঘর ধসে পড়ে অর্ধ শতাধিক মুসল্লি আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে এ ঘটনাটি ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ও ময়দানে থাকা অন্য মুসল্লীরা আহতদের উদ্ধার করে টঙ্গী হাসপাতালে পাঠিয়েছেন । এ ঘটনার পরই স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, জুম্মার নামাজের পর দুপুর সোয়া ২টার দিকে হঠাৎ করে টিনের ছাপড়াটির চাল ধসে পড়ে। এতে সেখানে অবস্থানরত অর্ধ শতাধিক মুসল্লি আহত হয়েছেন। টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ও ময়দানে থাকা অন্য মুসল্লীরা আহতদের উদ্ধার করে টঙ্গী হাসপাতালে পাঠিয়েছেন ।

তিনি আরো বলেন, পুরাতন ওই ঘরটি দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণেই ওই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
ইজতেমার ময়দানের মুরব্বী প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন জানান, আজ জুম্মার নামাজের পর ইজতেমার সাথীরা ওই ছাপড়া ঘরে অবস্থান করছিলেন। এসময় হঠাৎ করে দমকা বাতাস বইলে ওই ছাপড়ার চাল ভেঙ্গে তাদের উপরে পড়ে যায়। এতে ৩০-৩৫জন মুসল্লি আহত হন। তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে। টঙ্গী ৫০শয্যার সরকারি হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মো. মামুন বলেন, আহতদের অনেকেই টিনের আঘাতে কেটে গেছে। তবে তিনি তাৎক্ষণিকভাবে আহতদের সঠিক সংখ্যা জানাতে পারনেনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন