News71.com
 Bangladesh
 27 Jan 17, 08:43 PM
 227           
 0
 27 Jan 17, 08:43 PM

আর ভয় লাগে না জেলে যেতে তৈরি আছি ।। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

আর ভয় লাগে না জেলে যেতে তৈরি আছি ।। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

 

নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জেলে যেতে আর ভয় লাগে না। জেলে যেতে আগে থেকেই তৈরি হয়ে আছি। মানষিক ভাবে প্রস্তুতি নিচ্ছি। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলামের কারা মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করে ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী দল ।

মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক আন্দোলনের জন্য অনেক নেতাকর্মী জেলে আছেন। আমাদের প্রত্যেকের ৭-৮ বার করে জেলে যাওয়া হয়েছে গেছে। আবার জেলে যেতে মানষিক ভাবে প্রস্তুতি নিচ্ছি। বিএনপির এ শীর্ষ নেতা বলেন, ভ্যানিটিব্যাগের মামলা, প্যান্ট চুরির মামলা, ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের মামলা হচ্ছে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ।

এগুলো হচ্ছে বিরাজনীতিকরণ করার জন্য। ১/১১ মইনুদ্দিন, ফখরুদ্দিন করেছিল এখন আওয়ামী লীগ করছে। এসময় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন জেলে যাওয়া জন্য তৈরি হলে চলবে না। এখন জেল ভাঙার জন্য তৈরি হতে হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন