
নিউজ ডেস্কঃ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এ ঘটনায় ঘটনাস্থলেই পিতা ও পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়ে। এতে অন্ততপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে । আজ শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনা কবলিত বাসটি ধুমড়ে মুচড়ে গিয়ে ভেঙ্গে চুড়মার হয়ে যায়। খবর পেয়ে শেরপুর হাইপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ও আহতদের হাসপাতালে প্রেরন করেন ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চট্রগাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী চট্রমেট্রো জ- (০৫-০০৪৪) ঘটনাস্থলে এসে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন। এ সময় বাসটির ঢাকা সিলেট মহাসড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চট্রগ্রাম জেলার পতেঙ্গা উপজেলার বেলপাড়া গ্রামের আবু জাফরের ছেলে জনি মিয়া (৩৫), ও তার শিশু ছেলে জিহাদ মিয়া (৬) নিহত হন। এতে নারী পুরুষসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন। বাসটি ধুমড়ে মুচড়ে গিয়ে গাছের সঙ্গে আটকে যায় ।
শেরপুর হাইওয়ে পুলিশের এস আই সেকান্দার হোসেন জানান, "ঘটনার খবর পেয়ে সাথে সাথে আমার ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্বার করে পরিস্থিতি নিয়ন্ত্রন করি। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। এবং নিহত দুই জনের মৃত দেহ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে । "