
নিউজ ডেস্ক : জনপ্রতিনিধি ও সংখ্যালঘুসহ এলাকার সাধারন মানুষের উপর হামলার প্রতিবাদে খুলনার গুটুদিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তফা সরোয়ারকে অবাঞ্ছিত ঘোষনা করেছে এলাকাবাসি । এছাড়াও তাকে গ্রেফতারের দাবী জানিয়েছে এলাকাবাসি। দাবী আদায়ে আগামী সোমবার উপজেলা সদরে মানব বন্ধন ও স্বরাষ্ট্র মন্ত্রী সহ সরকারের গুরুত্বপুর্ন দপ্তরে স্মারক লিপি প্রদানেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে । গতকাল সন্ধ্যায় গুটুদিয়া ইউনিয়নের কুলটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ও গুটুদিয়া পশ্চিম পাড়ায় পৃথক দুটি সমাবেশ থেকে এ সকল কর্মসুচি ঘোষনা করা হয়েছে।
কুলটি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এলাকাবাসির এই সমাবেশে সভাপতিত্ব করেন এই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মৃনাল কান্তি ফৌজদার । সমাবেশে বক্তৃতা করেন অধ্যাপক রঞ্জন তরফদার, অধ্যক্ষ নিহার ফৌজদার, প্রাক্তন শিক্ষক কমল কান্তি রায়, পুজা পরিষদের অরুন দেবনাথ, ও শিশির ফৌজদার। সমাবেশে কুলটি ও আশপাশের এলাকা থেকে কয়েক হাজার নারি পুরুষ অংশ গ্রহন করে।
এছাড়াও গতকাল একই সময়ে গুটুদিয়া পশ্চিম পাড়ায় পৃথক একটি সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশে বক্তৃতা করেন গুটুদিয়া ইউনিয়ন আওয়ামিলীগের সাধারন সম্পাদক কাজী নুরুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা আওয়ামিলীগের কাজী ইমদাদুল হক সহ সহানীয় নেতৃবৃন্দ ।
উল্লেখ্য গত বৃহস্পতিবার গুটুদিয়া ইউনিয়নের জিলেরডাংগা ও কুলটি এলাকায় নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তফা সরোয়ারোর গুন্ডা বাহিনী বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত সদস্য বায়েজিদ হালদার, প্রাক্তন শিক্ষক কমল কান্তি রায় সহ বেশ কয়েকজনের উপর ঝটিকা আক্রমণ চালায় ।
হামলার পর পর সন্ত্রাসীরা পালিয়ে গেলেও এলাকার কয়েক হাজার নারী পুরুষ রাস্তায় নেমে খুলনা-সাতক্ষিরা মহাসড়ক অবরোধ করে। পরিস্থিতি এতটাই নাজুক আঁকার ধারন করে পুলিশ - বিজিবিও হিমশিম খেতে থাকে। জনতা দাবী করে চেয়ারম্যান মোস্তফার শক্তির উৎস প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্রকে ঘটনাস্থলে আসতে । তারা বলেন মন্ত্রী এসে ব্যবস্হা না নিলে সড়ক অবরোধ উঠবে না।
দীর্ঘ টালবাহানার পর প্রায় ৩ ঘন্টা মহা সড়কে অবরোধ থাকায় মন্ত্রী নারায়ন চন্দ্র আসতে বাধ্য হন জনতার মাঝে। বিক্ষুব্ধ জনতাকে শান্ত করতে ইউএনও, ওসি সহ আহত শিক্ষক কমল কান্তি রায় ও মেম্বর বায়েজিদ হালদারকে পাশে নিয়ে মন্ত্রী ঘোষনা করেন ২৪ ঘন্টার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের । কিন্ত সে যেন কথার কথা। জিলেরডাংগা থেকে বেরিয়ে মন্ত্রী ওসি সহ হাজির হন গুটুদিয়া মহানামযজ্ঞে। যেখানে আগে থেকে মন্ত্রীকে রিসিভ করতে তৈরী ছিলেন গতকালের হামলার নায়ক মোস্তফা সরোয়ার ।
পুলিশ মোস্তফাকে দেখে বিব্রত হলেও কিছু করতে পারে না মন্ত্রীর কারনেই। বিষয়টি জানাজানি হতে জনমনে দেখা দিয়েছে নানা গুঞ্জন । সৃষ্টি হয়েছে অনেক প্রশ্নের । তাদের ব্ক্তব্য মন্ত্রী জিলেরডাংগা দাঁড়িয়ে দৃঢ়তার সাথে নিজেকে একজন শিক্ষক পরিচয় দিয়ে বললেন " আমি নিতির সাথে আতাত করিনা। সন্ত্রাসী যেই হোকনা কেন, কোন ছাড় দেয়া হবে না।" আর তার মাত্র ১০ মিনিটের মধ্যে একি করলেন প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র ।