News71.com
 Bangladesh
 27 Jan 17, 09:01 PM
 235           
 0
 27 Jan 17, 09:01 PM

আজ রাতেই ঢাকাসহ বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা ।। আবহাওয়া অধিদফতর

আজ রাতেই ঢাকাসহ বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা ।। আবহাওয়া অধিদফতর

 

নিউজ ডেস্কঃ আজ শুক্রবার রাতেই ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল শনিবার সকালেও দেশের বিভিন্ন জায়গা কুয়াশাচ্ছন্ন থাকবে। আবহাওয়া বিশ্লেষকরা জানাচ্ছেন, সপ্তাহের অন্যান্য দিন রোদের তেজ থাকলেও রাতে সারাদেশে তাপমাত্রা কমবে ।

আবহাওয়া অধিদফতর বলছে, আজ শুক্রবার (২৭শে জানুয়ারি) সারা দেশেই আকাশ ছিল মেঘলা। আদ্রতার কারণে আবহাওয়া ছিলো শুষ্ক। রাতে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের দু’এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এদিকে কৃষি বিশেষজ্ঞরা বলছেন, এ সময় কোনোভাবেই গাছে সার এবং সেচ দেওয়া যাবে না ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন