
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার চট্টগ্রামে যাচ্ছেন। সকাল সাড়ে ১১টায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)-এর ৫৭তম কনভেনশনের উদ্বোধন করবেন তিনি। চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ৪ দিনব্যাপী এ কনভেনশনে সারাদেশের প্রায় সাড়ে ৫ হাজার প্রকৌশলী অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা । জানা গেছে, কনভেনশনের মূল আয়োজনে রয়েছে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান, জাতীয় সেমিনার উদ্বোধনী ও সমাপনী পর্ব, ৩টি স্মৃতি বক্তৃতা, ফিয়েস্কা সেমিনার, শহীদ প্রকৌশলী পরিবারের সংবর্ধনা, বিদেশী অতিথিদের সংবর্ধনা এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ।
আজ বেলা সাড়ে ১১টায় কনভেনশনের উদ্বোধনের পর দুপুর ২টায় বক্তৃতা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। বিকাল সাড়ে ৪টায় ফিয়েস্কা সেমিনারে প্রধান অতিথি থাকবেন পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ।