News71.com
 Bangladesh
 28 Jan 17, 12:59 PM
 270           
 0
 28 Jan 17, 12:59 PM

সাংবাদিকের উপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে শাহবাগে মানববন্ধন ।।

সাংবাদিকের উপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে শাহবাগে মানববন্ধন ।।

নিউজ ডেস্কঃ বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের দুই সংবাদকর্মীর উপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে শাহবাগে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আজ শনিবার সকাল সোয়া ১১টায় অনুষ্ঠিত এই মানব বন্ধন কর্মসূচিতে প্রায় ১০০ সাংবাদিক অংশ নেন । শাহবাগের এই মানবন্ধনে অংশ নেন জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী, এটিএন নিউজের মুন্নী শাহা, ক্রাইম রিপোর্টার এসোসিয়েশন্স-এর সভাপতি আবু সালেহ আকন। মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা এই পর্যন্ত সাংবাদিকদের উপর পুলিশের সকল নির্যাতন ও হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার শাহবাগে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতাল চলাকালে পুলিশ এটিএন নিউজের স্টাফ রিপোর্টার ইহসান বিন দিদার ও ক্যামেরাপারসন আব্দুল আলিমের হামলা উপর হামলা চালায়। এই ঘটনায় অভিযুক্ত পুলিশের এএসআই এরশাদ মণ্ডলকে বরখাস্ত করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন