
নিউজ ডেস্কঃ নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে নাম প্রস্তাব করতে বলেছে সার্চ কমিটি। আজ শনিবার সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে সার্চ কমিটির প্রথম সভার পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এই তথ্য জানান ।
মোহাম্মদ শফিউল আলম বলেন, যে ৩১টি দল সংলাপে অংশ নিয়েছে, তাদের ৩১শে জানুয়ারি বেলা ১১টার মধ্যে ৫টি করে নাম প্রস্তাব করতে বলা হয়েছে। এছাড়া নতুন নির্বাচন কমিশন গঠনে মতামত নেওয়ার জন্য আগামী সোমবার ১২ জন বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি ।