News71.com
 Bangladesh
 28 Jan 17, 03:12 PM
 226           
 0
 28 Jan 17, 03:12 PM

ইভটিজিংয়ে বাধা দেওয়ায় এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ।।

ইভটিজিংয়ে বাধা দেওয়ায় এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ।।

নিউজ ডেস্কঃ ইভটিজিংয়ে বাধা দেওয়ায় সাইদুর রহমান হৃদয় (১৫) নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় জেলা স্কুলের বর্ধিত ক্যাম্পাসসংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। হৃদয় ভাণ্ডারিয়া উপজেলার শাহীন গাজীর ছেলে ।

নিহত শিক্ষার্থী সাইদুর রহমান হৃদয় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। নিহত হৃদয়ের সহপাঠী গোলাম সাইদ রাফি জানান, পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের স্কুলে এসে ছাত্রীদের ইভটিজ করত। মাসখানেক আগে হৃদয় এ ঘটনায় বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আজ শনিবার ১০ থেকে ১৫ জনের একটি দল একত্রিত হয়ে হৃদয়কে স্কুলে আসার পথে একা পেয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তারা হৃদয়কে রক্ষা করতে গেলে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পালিয়ে যায় ।

এরপর হৃদয়কে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সকাল সোয়া ১০টায় হৃদয় মারা যায়। কোতোয়ালি থানার এসআই মো. আ. কুদ্দুস জানান, তারা বিভিন্ন স্থানে হত্যাকারীদের ধরতে চেকপোস্ট বসিয়েছে। নিহতের পরিবারের লোকজন আসার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন