
নিউজ ডেস্কঃ সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের ৩ জন কর্মীসহ ৩২ জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে আজ শনিবার সকাল পর্যন্ত জেলার ৮টি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে ।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, সাতক্ষীরা সদর থানায় থেকে ১৬ জন, কলারোয়া থানায় ০৩ জন, তালা থানায় ০২ জন, কালিগঞ্জ থানায় ০৩ জন, শ্যামনগর থানায় ০৩ জন, আশাশুনি থানায় ০৩ জন, দেবহাটা থানা থেকে ০১ জন ও পাটকেলঘাটা থানা থেকে ০১ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে ।