News71.com
 Bangladesh
 28 Jan 17, 05:44 PM
 1542           
 0
 28 Jan 17, 05:44 PM

'শিশুরাই একদিন ফুলের মতো বিকশিত হয়ে দেশসেবায় নিজেদের নিয়োজিত করবে' ।। ছাত্রলীগ সম্পাদক জাকির হোসাইন

'শিশুরাই একদিন ফুলের মতো বিকশিত হয়ে দেশসেবায় নিজেদের নিয়োজিত করবে' ।। ছাত্রলীগ সম্পাদক জাকির হোসাইন

জাবি প্রতিনিধি: আজকের শিশুরাই আগামী দিনের সম্পদ। এ শিশুরাই একদিন ফুলের মতো বিকশিত হয়ে দেশসেবায় নিজেদের নিয়োজিত করবে। নিঃস্বার্থভাবে দেশের কল্যাণে আত্মনিয়োগ করবে। তাইতো সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি বিশেষ যত্নশীল হওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। বাংলাদেশ আওয়ামী লীগের বগুড়া জেলা শাখা আয়োজিত কর্মীসভা থেকে ফেরার পথে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন গতকাল শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাত্রাবিরতি করেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। তিনি জয় বাংলা গেটে পথশিশুদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের মাঝে নিজ হাতে চকলেট বিতরণ করেন। তিনি এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম সুফিয়ান চঞ্চলকে সুবিধাবঞ্চিত এবং পথশিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার নির্দেশ দেন এবং ক্যাম্পাসের পথশিশুদের হাতে বই-খাতা-কলম তুলে দেওয়ার পরামর্শ দেন। এ সময় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি মশিউর রহমান শরীফ ও সাকিব হাসান সুইমসহ কেন্দ্রীয় ও শাখা ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নির্দেশনা মোতাবেক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা আজ শনিবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় সপ্তম ছায়ামঞ্চে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম সুফিয়ান চঞ্চল এর নেতৃত্বে এ কর্মসূচি পালন করেন। এসময় প্রায় অর্ধশত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বই, খাতা, কলম ও রাবার বিতরণ করা হয়। এ বিষয়ে জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম সুফিয়ান চঞ্চল বলেন, "২০১৭ সালের মধ্যে নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার যে দৃঢ় প্রত্যয় নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে আজকে পথশিশুদের মাঝে বই-খাতা-কলম বিতরণ তারই ক্ষুদ্র প্রয়াস।" সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে ছিন্নমূল শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন