
নিউজ ডেস্কঃ পরিবারকে সান্তনা দিতে আজ শনিবার রাতে সদ্য প্রয়াত নুরুল হুদার বাসায় যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত বুধবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান সাবেক মন্ত্রী নুরুল হুদা। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন ।
এ ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনকে সান্তনা দিতে রাত ৯টায় খালেদা জিয়া প্রয়াত নুরুল হুদার বাসায় যাবেন। তার সঙ্গে দলের বেশ কয়েকজন শীর্ষ নেতাও থাকতে পারেন। এদিন নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ জোহর তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। এরপরে বাদ আছর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আরেকটি জানাজা অনুষ্ঠিত হয় ।