News71.com
 Bangladesh
 28 Jan 17, 08:04 PM
 233           
 0
 28 Jan 17, 08:04 PM

পিরোজপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ২০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ ।।

পিরোজপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ২০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ ।।

নিউজ ডেস্কঃ পিরোজপুরের কাউখালী উপজেলায় সন্ধ্যা নদীতে আজ দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে দুই লাখ ৬০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর। জব্দকৃত জালের মধ্যে ২ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ১০ হাজার মিটার চরগড়া,২ বাধা জাল রয়েছে। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য ২০ লাখ ৭৫ হাজার টাকা।

কোস্টগার্ড পশ্চিম জোনের কন্টিজেন্ট কমান্ডার মো. আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাটকা নিধন বন্ধে ১০ জানুয়ারি থেকে শুরু এ অভিযান আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন